শুক্রবার ফ্লোরিডায় ভেঙে পড়ল একটি প্রাইভেট বিমান । জানা যায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে কিছু যান্ত্রিক গলজগ দেখা যায় । জরুরী অবতরণের আগেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় । যার জেরে ভেঙে পড়ে বিমানটি । ঘটনায় মৃত্যু হয় ২ যাত্রীর । বিমানটি ওহায়ো থেকে নেপলসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানা যায় ।
জানা যায় শুক্রবার ফ্লরিডার হাইওয়েতেই ভেঙে পড়ে বম্বার্ডিয়ের চ্যালেঞ্জার ৬০০ বিমানটি । ছোট বিমান হওয়ার দরুন তাতে চালক সহ যাত্রী ছিলেন ৫ জন । যান্ত্রিক গোলযোগের কথা বুঝতে পেরে জরুরী অবতরণের অনুমতি চেয়ে নেপলস বিমানবন্দরের দিকে অগ্রসর হতে থাকে বিমানটি । তবে অবতরণের কয়েক মুহূর্ত আগেই ইঞ্জিনে আগুন ধরে যায় । দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় ইন্টারস্টেট ৭৫-এ ভেঙে পড়ে বিমানটি ।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী । সকল যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হয় । ঘটনায় মৃত্যু হয় ৩ যাত্রীর । হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকি ৩ যাত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

