সন্দেশখালি নিয়ে রাজ্যপালকে ডেডলাইন শুভেন্দুর! রিপোর্ট চাইলেন বোস

২৪ ঘন্টার মধ্যে সন্দেশখালিতে শান্তির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার অন্যথা হলে তিনি নিজেই ১৪৪ ধারা ভাঙবেন বলে সাফ জানিয়ে দিলেন শনিবার । উত্তপ্ত সন্দেশখালিকেই হাতিয়ার করল পদ্ম শিবির । এরই মধ্যে সন্দেশখালীর ঘটনায় রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।

বিগত কিছুদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালির বাসিন্দারা । বেপাত্তা সেখানকার বেতাজ বাদশাহ, শেখ শাহজাহান । উত্তম সর্দার ও শিবু হাজরাদের মতো অনুগামীর বিরুদ্ধে সোচ্চার এলাকার বাসিন্দারা । থমথমে পরিবেশে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । শনিবার এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা । বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও ।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়ে রাজভবনে যায় বিজেপি । দিলেন ২৪ ঘন্টার সময় । তিনি জানান, ‘আমরা রাজ্যপালকে ২৪ ঘন্টা সময় দিয়ে গেলাম । যদি কালকের মধ্যে শান্তি না ফেরে , সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙবো’ । এদিন রাজভবনের সামনে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করার নোটিফিকেশনও পোড়ানো হয় ।

সন্দেশখালি ঘটনার প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । প্রশাসনের শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চাওয়া হয় । সন্দেশখালির এই উত্তপ্ত পরিস্থিতিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েই এই রিপোর্ট চান তিনি । একই সঙ্গে কীভাবে রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে তা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন বোস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube