আসন্ন লোকসভায় হুগলি থেকেই দ্বিতীয়বারের জন্য বিজেপির টিকিটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার চুঁচুড়ায় এক সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন লকেট ।
পাশাপাশি জানা গিয়েছিল সম্প্রতি তাঁর বিরুদ্ধে শ্রীরামপুরে পোস্টার লাগানো হয়েছিল । সেই পোস্টার পড়াকে কেন্দ্র করে তিনি জানান, তিনি যথেষ্ট খুশি । সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, “দেখবেন আগামী দিনে আরামবাগ, দক্ষিণ কলকাতা কিংবা ডায়মন্ড হারবারেও পোস্টার পড়বে । কারণ তৃণমূল আমাকে ভয় পাচ্ছে” । স্বাভাবিকভাবেই এই ভয় তাঁর ভালো লাগছে ।
প্রসঙ্গত, কিছু দিন আগেই সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুরে পোস্টার পড়েছিল । লকেটকে “পরিযায়ী” তকমা দিয়ে তাঁকে শ্রীরামপুরে চাপিয়ে দেওয়া চলবে না বলেই লাগানো হয়েছিল পোস্টার । সেই পোস্টারে লেখা দেখা যায় : “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না । তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই “। তবে নজর কাড়ে তার নিচে আরও একটি লেখা: “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী”।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

