রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে । ঘটনার তদন্তে পৌঁছয় অতিরিক্ত পুলিশ সুপার ।
সূত্রের খবর, রায়গঞ্জ পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া পীরপুকুরের পাশে তপন দে নামক এক ব্যাক্তি মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন । তার মেয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল । সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় সে । বাড়িতে তপনবাবু একাই ছিলেন বলে জানা যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ে বাড়ি থেকে যাবার পরই তপনবাবুকে কেউ বা কারা এসে খুন করে । এই খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায় । পুলিশ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তপনবাবু ছাড়াও আরও একজনের মৃতদেহ উদ্ধার করে । তার পরিচয় এখনও জানা যায়নি ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় । খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুক শেরপা ঘটনাস্থলে পৌছান । অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, “বাড়ির মালিক তপন দে ছাড়াও আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে । দুষ্কৃতীরা খুন করেছে তাঁকে । তবে কী কারণে এই খুন তা তদন্ত করে দেখা হচ্ছে । সন্দেহজনক এক জনকে আটক করা হয়েছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

