রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ টাকা বাড়ানো হবে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের এহেন ঘোষণা মা-বোনেদের মুখে হাসি আনবে তা আঁচ করতে পেরেছিল শাসক দল। এবার ঠিক তেমনই হল।
বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে। ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা বর্তমানে পাবেন এক হাজার টাকা। অন্যদিকে যারা এক হাজার টাকা পেতেন তারা পাবেন ১২০০ টাকা। লক্ষীর ভান্ডারে ভাতা বাড়িয়ে গ্রাম বাংলার মা-বোনেদের মন জয় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে শনিবার সকাল ন’টা থেকে ক্যানিংয়ের জীবনতলা বাজারে ক্যানিং পশ্চিম এর বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল সংগঠিত হলো। ক্যানিং ২ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান সেই কয়েক হাজার মহিলা এই মিছিলে পা মেলান।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করার সময় মহিলাদের জন্য লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করেছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন জনসভার আয়োজন করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যজুড়ে শনিবার ব্লকে ব্লকে আয়োজিত হচ্ছে এই জনসভা। প্রতিটি জনসভায় কম করে পাঁচ হাজার মহিলা অংশ নেবেন বলে জানিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

