পুরুলিয়া জেলায় প্রকাশ্যে এল এক মর্মান্তিক ঘটনা । পারিবারিক অশান্তির জেরে ২ শিশুকে সঙ্গে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন এক গৃহবধূ । শনিবারের এই ঘটনায় গৃহবধূকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মৃত্যু হয় ২শিশুরই ।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার রখেরা গ্রামে । রখেরা গ্রামের বাসিন্দা কৃপানাথ কুন্ডুর পরিবারের ২ শিশু ও তাদের মা কুয়োয় ঝাঁপ দেন বলে খবর । এই ঘটনায় জানা যায়, কৃপানাথের ১ বোনের বিয়ে হয় বাঁকুড়া জেলায় । তাঁর স্বামী অসুস্থ্ থাকায় তাঁকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে যেতেন কৃপানাথ । এই নিয়েই পারিবারিক অশান্তি লেগেই ছিল তাঁদের সংসারে ।
আজ সকালে ফের বোনের স্বামীর চিকিৎসার জন্য কৃপানাথ কুন্ডুর যাওয়ার কথা জানতে পেরেই গতকাল রাত থেকেই অশান্তি শুরু হয় পরিবারে । ভোর বেলায় কৃপানাথ বাড়ি থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর স্ত্রী চৈতালী কুণ্ডু তার ২ শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান । বাড়ির অদূরে থাকা সেচ কুয়োয় ২শিশুকে নিয়ে ঝাঁপ দেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাঁপ দেওয়ার পর গৃহবধূ চিৎকার করতে থাকেন । এক চাষী তাঁর চিৎকার শুনে অন্য গ্রামের বাসিন্দাদের খবর দেন । গ্রামের লোকজন এসে তাঁদের উদ্ধার করলেও ততক্ষনে ২শিশুর মৃত্যু হয় বলে দাবি । গুরুতর আহত অবস্থায় মা চৈতালী কুন্ডুকে উদ্ধার করে হুরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই খবর পেয়ে স্বামী কৃপানাথ ফিরে এলে তাঁকে পুলিশ আটক করে নিয়ে যায় । ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

