রাস্তার ধারে পড়ে রয়েছে শতাধিক ‘জন ধন যোজনা’র পাসবুক,এটিএম কার্ড

রাস্তার ধারে পড়ে রয়েছে ব্যাঙ্কের শয়ে শয়ে পাসবুক, এটিএম কার্ড। জানা গেল, ওগুলো সরকারি ব্যাঙ্কের ‘জন ধন যোজনা’র পাসবুক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তি এলাকায়।

দুর্গাপুরে সরকারি ব্যাংকের শতাধিক ‘জন ধন যোজনা’র পাসবুক ও এটিএম কার্ড রাস্তার ধারে পড়ে থাকা নিয়ে চাঞ্চল্য। এই বিষয়ে রাজনৈতিক তরজায় মাতলেন শাসক ও বিরোধী দল।

শনিবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কোক ওভেন থানার সগরভাঙ্গায় আবাসন চত্বরে, রাস্তার ধারে ব্যাঙ্কের শতাধিক পাস বই ও এটিএম কার্ড পড়ে থাকতে দেখা যায়। যা ঘিরে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কোক ওভেন থানার পুলিশ খবর পেয়ে সেগুলি বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে। অন্যদিকে এ নিয়ে দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube