২০২৪এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াবেন দেব? এই নিয়ে চলছে জল্পনা। যদিও রাজনীতির ময়দানে তিনি আর লড়তে চান না সেই কথা নিজেই স্পষ্ট করেছেন সুপারস্টার দেব। এই আবহে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করবেন দেব।
সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তার পরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এর মাঝেই লোকসভায় সাংসদ হিসেবে শেষ ভাষণ দেওয়ার মাঝে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন দেব।
দিল্লি থেকে কলকাতা ফেরার পর দেব বলেছেন, ‘দিদিকে আমি শ্রদ্ধা করি, ভালবাসি। আমার মনের কথা দিদিকে বলেছি। সত্যি জানি না ২০২৪ সালে কী হবে। আমি দাঁড়াব কি দাঁড়াব না প্রশ্নের মুখে।”
সামনেই লোকসভা ভোট। ভোটপ্রচারের ময়দানে তারকামুখ নিয়ে প্রত্যেক রাজনৈতিক শিবিরেরই একটা বিশেষ কৌশল থাকে। সেই প্রেক্ষিতে দেব চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা, কৌতূহল। আর সেই জল্পনার যজ্ঞে ঘৃতাহুতি দিয়েছে, দেবের সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যে প্রকাশ পাওয়া রাজনীতির প্রতি অনীহা।
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন দীপক অধিকারী। এরপরেই চুড়ান্ত হবে দেব থাকছেন কি না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

