হাতাহাতির উপক্রম বিধানসভায়, বেনজির ঘটনা! ওয়াক আউট করে রাজভবনে ‘নালিশ’ জানাতে বিজেপি

রাজ্যের অন্তর্বর্তী বাজেট এবং সন্দেশখালির পরিস্থিতি নিয়ে শনিবার উত্তেজনা ছড়াল বিধানসভায়। এরপরেই ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা। বিধানসভা থেকে মিছিল করে তাঁরা রাজভবনে গিয়েছেন। সেখানে রাজ্যপালের দফতরে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা বিজেপির।

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগেই সেই বাজেটের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই বাজেট নিয়ে বিধানসভায় আলোচনার সময়ে শুভেন্দুকে ‘চোর’ বলে আক্রমণ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিনহা রায়। সেই আক্রমণের পাল্টা দেন শুভেন্দুও। বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ককেই সতর্ক করেন। বিধানসভার মর্যাদা বজায় রাখতে অনুরোধ করেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগ জানিয়ে স্পিকারের কাছে যান রামেন্দু সিনহা রায়। পুরো ঘটনার নিন্দা করেন অধ্যক্ষ। “এইসব কী হচ্ছে ?” ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখানোর কথা বলেন অধ্যক্ষ। তখনই বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, “যেমন বলবি তেমন শুনবি।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube