কৃষিজীবি মানুষকে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক কৃষি পদ্ধতিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল নয়া দিল্লীর আই.সি.এ.আর ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স নামে একটি সংস্থা। ওই সংস্থার উদ্যোগে ছাতনার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে এলাকার তফশিলি জাতিভূক্ত কৃষকদের নিয়ে দু’দিনের কৃষি কর্মশালা ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠান হলো। এই কর্মসূচীতে মোট ২০০ জন কৃষিজীবি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উন্নত প্রযুক্তির কৃষিবিদ্যার প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশী সংশ্লিষ্ট কৃষকরা। পুরনো ধ্যানধারণা বদলে নতুন ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার কৃষিকাজে আরও বেশী সাফল্য পাবেন বলেই তারা জানিয়েছেন।
আয়োজক সংস্থার পক্ষে ডঃ অঞ্জু মহেন্দ্র সিং বলেন, ভারত সরকার নিয়ন্ত্রিত এই কার্যক্রম প্রতিটি রাজ্যেই হচ্ছে। কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে উপস্থিত কৃষকদের উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

