ক্ষোভের আগুনে তপ্ত সন্দেশখালি । এবার সন্দেশখালিতে বিজেপি-র প্রতিনিধি দলও পৌঁছতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন । শনিবার রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ । বিজেপির ২৫ জনের একটি প্রতিনিধি দল পৌঁছয় সন্দেশখালিতে । ধামাখালি পৌঁছানোর আগেই রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ । বাধা পেয়ে ফিরে গেলেন বিজেপির প্রতিনিধি দল ।
এদিন সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৪ জনের বিজেপির প্রতিনিধি দল । রামপুর পৌঁছতেই বাধা দেয় পুলিশ । তাঁদের সন্দেশখালি যেতে দেওয়ার অনুরধ করেন বিজেপির প্রতিনিধি দল । বাধা পেয়েই বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধি দল ও পুলিশ । বচসা শুরু হয় অর্চনা মজুমদার ও পুলিশের মধ্যে । বিরোধীদের অভিযোগ, বেআইনিভাবে তাঁদেরকে আটকাচ্ছে পুলিশ । এমনকি বিরোধী দলনেতাও অভিযোগ করেন, বিরোধীদের সন্দেশখালিতে যাওয়া আটকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
শনিবার থেকে সন্দেশখালি অঞ্চলে জারি করা হয় ১৪৪ ধারা । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় ১৪৪ ধারা । ধামাখালি পৌঁছানোর আগেই রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ । তাঁদের দাবি এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় কাউকেই এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না । তবে এই বিষয়ে বিজেপি সদস্যদের পাল্টা দাবি, ১৪৪ ধারা শুধুমাত্র অজুহাত! বিরোধীদের আটকাতেই পুলিশের এই পদক্ষেপ ।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতে অবশেষে ঘুরে দাঁড়ালেন গ্রামের বাসিন্দারা । বিগত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি । গ্রামের মহিলাদের ঝাঁটা, লাঠি হাতে শেখ শাহজাহানের অনুগামীদের তেড়ে যেতে দেখা যায় ।এতদিন ধরে বলপূর্বক তাঁদের জমি ছিনিয়ে নিয়েছিল শেখ শাহজাহানের দলবল । পরিস্থিতি পাল্টাতেই গ্রামের মহিলাদের দাবি, অবিলম্বে শাহজাহানের অনুগামীদের গ্রেফতার করতে হবে পুলিশকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

