সালারে মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ হারালেন ১

রাস্তার উপরে অবৈধ ভাবে ব্যানার-ফেষ্টুন। সেই কারণেই রাস্তা দেখতে না পেয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। জানা যায়, মুর্শিদাবাদ জেলার সালার কান্দি রাজ্যসড়কের সালার কান্দরা খাঁড়েরা মোড় এলাকায় অর্থাৎ পেট্রল পাম্পের কাছে পথ দুর্ঘটনা ঘটে। মৃত মহিলার নাম রাখি দাস বৈরাগ্য, বয়স ৩২ বছর । আজ অর্থাৎ শনিবার সকালের দিকে রাখি বৈরাগ্য দাস তার ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিল মোটর বাইকে চেপে। কয়েকদিন পর তাঁর মেয়ের বিয়ে। সালার খাঁড়েরা কান্দরার মোড়ে সকাল ৯:৫০ দিকে বাইকটি বাঁক নিচ্ছিল সামনে। একটা হোর্ডিং এর জন্য ঘুরতে না পারায় মহিলাটি রাস্তায় কান্দির দিক হতে আসা একটি লরির পিছনের চাকায় পড়ে যায় ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাখি বৈরাগ্য দাসের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পথ দূর্ঘটনায় এলাকার মানুষ রাস্তার ধারে ঐ ধরনের ব্যানার হোডিং এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সত্যিই এই ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার ধারে রাস্তার ওপরে ছেয়ে গেছে সে ব্যাবসার বিজ্ঞাপন হোক আর রাজনৈতিক অবিলম্বে ঐ ধরনের ব্যানার, ফেস্টুন, হোর্ডিংবন্ধ হওয়া উচিত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube