দুর্ঘটনার কবলে বীরভূমের মুরারই থানার ওসির গাড়ি । দুর্ঘটনায় মৃত্যু হয় ওসির গাড়ি চালকের ।
মুরারই থানার ওসি মহম্মদ সাকিব চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিউড়ি বেসরকারি হাসপাতালে । শনিবার দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে ।
ডাম্পারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হল পুলিশ আধিকারিকের গাড়ি । সংঘর্ষের জেরে মৃত্যু হল গাড়ির চালকের । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মুরারই থানার ওসি মহম্মদ সাকিব । তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ।
ভোরে পথ দূর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মহম্মদবাজার থানার গনপুরে । মৃত চালকের নাম হামিদুল সেখ । তাঁর বাড়ি বীরভূমের পাঁরুই এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকিনারার নিজের বাড়ি থেকে একটি চারচাকা গাড়িতে করে মুরারই ফিরছিলেন মুরারই থানার ওসি মহম্মদ সাকিব । গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় ওই গাড়িটির । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসির গাড়ির চালক হামিদুল সেখের । গুরুতর জখম হন ওসি নিজেও । পুলিশ ডাম্পারটিকে আটক করেছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

