এবার এসটিএফের জালে কেএল ও কেএন জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য। ধৃতের নাম তাপস রায়। শুক্রবার বিকেলে এসটিএফের তরফে তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতে পেশ করা হয়। ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতকে ১০দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
একদা জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। সেসময় থেকেই এসটিএফের নজর ছিল তার ওপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছোয় তাপস। জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করা হয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

