অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করে এবং তিহার জেল থেকে যাতে তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন সেই কামনায় হোম যজ্ঞ শুরু হল বীরভূমের বোলপুরে ।
২০২২ সালের আগস্ট মাস থেকেই জেলবন্দি হয়ে রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । গরু পাচার কাণ্ডের তদন্তে তাঁকে আটক করা হয় । ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূলের নেতৃত্বের অনেক রদবদল হয়েছে গিয়েছে । কিন্তু এখনও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলই রয়েছেন । তদন্তও চলছে গরু পাচার মামলার । গ্রেফতার হয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল । আপাতত তাঁদের ঠিকানা তিহার জেলে ।
হয়তো, অনুব্রত ফিরলে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট আবার আগের মত হবে, এই আশাতেই বুক বাঁধছেন জেলার অনুব্রতপন্থী নেতারা । তাই এই বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুর রেল ময়দান প্রাঙ্গনে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

