তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরাবুল ইসলাম। পুলিশ সূত্রের খবর, ভাঙড়ের এই তৃণমূল নেতাকে ভাঙর থেকেই গ্রেফতার করা হয়েছে। ৩৫ দিন হয়ে গেলেও যখন সন্দেশখালির কাণ্ডে শেখ শাহজাহানের হদিশ মিলছে না তখনই গ্রেফতার আরাবুল ইসলাম। কলকাতা পুলিশের নতুন ডিভিশন এর নতুন থানা উত্তর কাশিপুর থানাই গ্রেফতার করেছে তাঁকে।
বৃহস্পতিবার রাতে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি এই থানা কলকাতা পুলিশের আওতায় এসেছে। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে আরাবুলকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছিল। রাতে আরাবুলকে থাকতে হয় লালবাজারের লকআপে। পুলিশের একটি সূত্রের বক্তব্য, যেহেতু আরাবুলের মতো নেতার গ্রেফতারির ঘটনা ‘স্পর্শকাতর’, তাই তাঁকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে। শুক্রবার তাঁকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরাবুলকে গ্রেফতার করা হয়েছে বিজয়গঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে। গত বছরের ১৫ জুন ওই মামলা হয়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে মইনুদ্দিন মোল্লা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আরাবুলদের নামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আরাবুল ইসলাম প্রয়াত হাজী ইয়াকুব আলী মোল্লা খুনের ঘটনার সঙ্গে ও মহম্মদ মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর কাশিপুর থানা গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৫ই জুন তারিখে তৎকালীন কাশিপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৮, ৩৩২, ৪২৭, ৪৩৫-সহ একাধিক ইত্যাদি ধারায় মামলা দায়ের হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

