শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে ফিরছিল সে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাসুদ আলম নামে ওই পরীক্ষার্থী।
পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী।আহত ওই পরীক্ষার্থীর নাম মাসুদ আলম, বাড়ি করণদীঘির আলতাপুর এলাকায়। করনদীঘির কামরতোর হাইস্কুলের ছাত্র সে। পরীক্ষা পড়েছিল আলতাপুর হাইস্কুলে।
শুক্রবার রাতে বাইক দুর্ঘটনার সম্মুখীন হয় সে। এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ধাক্কা লাগলে সে বাইক নিয়ে পড়ে যায় বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। এ দিন হাসপাতালেই নির্দিষ্ট সময়ে তার পরীক্ষা শুরু হয় বলে জানান মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

