তপ্ত সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি ১৪৪ ধারা

সন্দেশখালিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই নতুন করে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ-প্রশাসন । তাই এবার সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা । বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা । ১৪৪ ধারা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার জন্য সন্দেশখালি থানার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ।

শুক্রবার কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালিতে । শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসছেন সন্দেশখালির একটি বড় অংশের মানুষ । গতকাল এক চরম জনরোষ দেখা গিয়েছে সেই স্থানে ।

আবার পাল্টা শিবু হাজরার দলবলকেও এলাকার দখল নিতে ঝাঁপাতে দেখা গিয়েছে । শুক্রবারের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার কড়া পদক্ষেপ প্রশাসনের । সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা । সন্দেশখালি ১ নম্বর এবং ২ নম্বর এলাকা জুড়ে মোট ১৬ টি পঞ্চায়েত জুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে । ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হচ্ছে সন্দেশখালিতে ।

প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালিতে দফায় দফায় বিক্ষোভ চালান গ্রামের মহিলারা । তাঁদের মূলত দাবি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সরদারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গরিব চাষীদের জমি কেড়ে নিয়ে ভেড়ি তৈরি করেছে তাঁরা । একই সঙ্গে তার লিজের টাকা তিন বছর আটকেও রেখেছে তাঁরা সে কারণেই অবিলম্বে শিবু হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতার করার দাবি তোলেন তাঁরা । সেই দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলারা ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান শেখ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে ।

এ ঘটনায় সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “সন্দেশখালিতে ব্যাপক দুষ্কৃতি তাণ্ডব চালিয়ে সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে বলব আপনারা শান্ত থাকুন । পাশাপাশি উত্তম সরদার যে তিন বছরের লিজের টাকা চাষীদের দেয়নি সেটা কিন্তু স্বীকার করে নিলেন বিধায়ক সুকুমার মাহাতো ,পাশাপাশি বলেন আমরা বলেছি তারা যদি অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে এসে দেখা করে তাহলে তাদের তিন বছরের লিজের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করে দেব” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube