চলছে মাধ্যমিক, তবুও ভাটা নেই উৎসবে! পরীক্ষার মধ্যেই উচ্চস্বরে বক্স বাজিয়ে শুরু হল আনন্দ

নিয়মের তোয়াক্কা না করে রীতিমতো জোরালো আওয়াজে সাউন্ড বক্স বাজিয়ে গুসকরায় শুরু হল ‘গুসকরা পৌর উৎসব’। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল এই উৎসব। উৎসবের প্রথমদিনেই উচ্চস্বরে বাজল বক্স। উপস্থিত টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়ের সাফাই নিয়ম মেনেই তারা অনুষ্ঠান করছেন। তবে একটা অনুষ্ঠান চলতে গেলে কিছু কিছু নিয়ম হয়তো লঙ্ঘন হতে পারে।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধি ভেঙে অনুষ্ঠান করায় বিতর্ক সৃষ্টি হয়েছে এলাকায়। সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীদলের নেতৃত্ব। বিজেপির অভিযোগ, এমন কোন শৃঙ্খলা মানে না। তাই তৃণমূল পরিচালিত গুসকরা পৌরসভা কোন নিয়ম না মেনেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এইভাবে অনুষ্ঠান করছে।

সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আসেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সময় উচ্চস্বরে মাইক বাজতে দেখা যায়। তিনি প্রায় একঘন্টা অনুষ্ঠান করেন। সায়ন্তিকা গান শোনান ও নাচেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube