রেলে কাটা পড়ে মৃত্যু হল দুই ছাত্রের । বুধবার ঘটনাটি ঘটেছে ভোগপুর রেলস্টেশনের কাছে । দু’ জনেই ক্লাস নাইনের ছাত্র বলে জানা যায় । মৃত দুই ছাত্রের নাম দীপ্তেন্দু সাঁতরা ও রূপঙ্কর কোলে । দু’জনেরই বাড়ি ভোগপুর স্টেশনের কাছে । তাঁদের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
জানা যাচ্ছে, গতকাল রাত্রি আটটা থেকে ন’টার মধ্যে যখন রেল লাইনের ওপর ট্রেন থেকে পড়ে যাওয়া ব্লুটুথ হেডফোন খুজছিল ওই দুই ছাত্র সেই সময়ে দ্রুতগতিতে আপ এবং ডাউন দুই লাইনে ট্রেন চলে আসে । ঘটনায় হতচকিত হয়ে দুই জনেই ট্রেনের তলায় কাটা পড়ে। দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলেই খবর । পরে রেল পুলিশ দেহ দু’টি ময়না তদন্তের জন্য পাঠায় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে ক্লাস নাইনের ছাত্র দীপ্তেন্দু সাঁতরা পড়াশোনার পাশাপাশি ঠাকুর তৈরীর কাজ করত । সহপাঠী রূপঙ্কর কোলে তাকে সহযোগিতা করত এই কাজে । গতকাল বিকেলে সরস্বতী প্রতিমা তৈরীর সাজ সরঞ্জাম কিনে ফেরার সময় দীপ্তেন্দুর ব্লুটুথ হেডফোন ট্রেন থেকে পড়ে যায় । পরবর্তীতে ফিরে আসার পর দীপ্তেন্দু ও রূপঙ্কর দু’জনে মিলে ট্রেন থেকে পড়ে যাওয়া হেডফোন খুজতে স্টেশন থেকে ট্রেন লাইন ধরে কিছুটা এগিয়ে যায় । সেই সময়ে আপ এবং ডাউন দু’টো লাইনে দ্রুত গতিতে ট্রেন চলে আসে । এর ফলে হতচকিত হয়ে দুজনেই ট্রেনের তলায় কাটা পড়ে ।
দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় এবং ফোনে না পেয়ে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে তখনই এই ট্রেনে কাটা পড়ার খবর পান তাঁরা । পরে ঘটনাস্থলে গিয়ে দু’জনের মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা । মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

