রাজ্য জুড়ে ফের শীতের আমেজ, জারি শৈত্যপ্রবাহের সতর্কতা!

মাঘ মাসের শেষে ফের রাজ্য জুড়ে ফিরেছে শীতের আমেজ । উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই তাপমাত্রার পতন হয়েছে । এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে । এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে । এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা । শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

যদিও আর বেশিদিন স্থায়ী হবে না শীত । আগামী সপ্তাহেই বিদায় নেবে ঠান্ডা । বাড়তে শুরু করবে তাপমাত্রা । মাঘের সঙ্গে সঙ্গেই বিদায় হবে শীতেরও । হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে ।

১৩ তারিখ পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া । কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । যদিও আগামী সপ্তাহ থেকে ফের ভোলবদল করতে পারে আবহাওয়া । দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ।

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই । তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে । পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে । উত্তরবঙ্গের একাধিক জেলায় শৈত্য প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube