গত দু’দিন ধরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির মতো কমে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা। আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার খামখেয়ালিপনা চলবে। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
আপাতত ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে সরস্বতী পুজো। চলতি সপ্তাহে তাপমাত্রা কমলেও হাড়কাঁপানো শীতের সম্ভাবনা আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গেরও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

