জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। জলঙ্গির সীমান্ত থেকে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজন গ্রেফতার পুলিশের হাতে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জলঙ্গী থানার পুলিশ।

ভারত-বাংলাদেশ সীমান্তের চর পারাসপুর থেকে উদয়নগর আসার সময় বাইকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি।

ধৃত ওই ব্যক্তির নাম লালন মোল্লা। ধৃতের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের উদয়নগর এলাকায় যদিও ভারত বাংলাদেশ সীমান্ত উদয় নগর যাওয়ার আগেই পড়ছে বিএসএফের পয়েন্ট সেখানে চিরুনি তল্লাশি করে মানুষকে পাঠানো হলেও কিভাবে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র যাচ্ছে তার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ যদিও ধৃত ওই লালন শেখকে শুক্রবার জেলা আদালতে পাঠিয়েছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube