ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্কুল শিক্ষক

স্কুলছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্কুল শিক্ষক। শুক্রবার ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মহিলা থানার পুলিশ। সেবক রোডের নার্সিংহোম থেকে ছাড়া পেতেই তাকে প্রথমে গ্রেফতার করে পুলিশ এবং তারপর তার শারীরিক পরীক্ষা করে শিলিগুড়ি মহকুমা আদালতের তোলা হয়। যদিও ওই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে স্কুল শিক্ষক মোহাম্মদ আলম।

প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি বাড়িতে টিউশন পড়ানোর নামে ডেকে ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শক্তিগড় এলাকার একটি হাইস্কুলের শিক্ষক অভিযুক্ত। সোমবার রাতেই ওই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিক্ষক সেবক রোডে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। রবিবার ছাত্রীর পরিবার ও প্রতিবেশী কয়েকজন শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন। সেসময় হাতাহাতিতে শিক্ষক নাকে চোট পায় বলে জানা গিয়েছে। এরপর থেকেই তিনি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube