দু’টি পরিবারকে বয়কট! কারণ জানলে চমকে যাবেন!

তৃণমূল করার অপরাধে দুটি পরিবারকে সামাজিক বয়কট ও চাষে বাধা দেওয়ার অভিযোগ! ঘটনায় কাঠগড়ায় বিজেপি।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ভগবানপুর ২ নং ব্লকের ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর জিয়াখালি ও মৈশালি গ্রামের দুই তৃণমূল কর্মিকে দীর্ঘদিন ধরে সামাজিক বয়কট ও চাষের জমিতে চাষ করতে না দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। অভিযোগ বিজেপি কর্মী সর্মথকরা গ্রাম কমিটি পরিচালনা করছে তাই রাজনৈতিক স্বার্থ মেটাতে তৃণমূল কর্মীদের বয়কট ও চাষাবাদে বাধা দেওেয়া হচ্ছে।

রাজ‍্যে শাষক দল তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও ভগবানপুর ২ নং ব্লক তৃণমূল দখল করলেও ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় তৃণমূলের। ওই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি ইটাবেড়িয়া এলাকায় বিজেপি যথেষ্ট প্রভাব রয়েছে তাই একপ্রকার অঘোষিতভাবে ভাবে ছোট ছোট গ্রাম কমিটির পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের দখলে ।

জিয়াখালি গ্রামের বাহাদুর প্রামানিক-এর অভিযোগ তারা তৃণমূল করেন বলে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তাদের বারবার হেনস্থার শিকার হতে হয়। এমনকি গ্রাম সালিসি সভা ডেকে তাদের বয়কট করা হয় এবং ধানের জমিতে চাষ করতে গেলে চাষে বাধা দেওেয়া হয়। বারবার থানায় অভিযোগ যানিয়েও কোনো লাভ হয়নি। অপর দিকে একই গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরহরি দাসের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস সর্মথন করেন বলে ওই অঞ্চল বিজেপি দখল করার পর তাদের চাষের জমিতে চাষ করতে দেওেয়া হচ্ছে না। থানায় লিখিত অভিযোগ করেও কোনও লাভ হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক ও ভগবানপুর ২ নং ব্লকের বিরোধী দলনেতা সুভাষ মাইতি বলেন অনেক বার বাহাদুর প্রামানিক এর সঙ্গে গ্রামের লোকজন নিয়ে বসতে চাইলেও ওই ব‍্যক্তি রাজি হয়নি। ও গৌরহরি দাসের চাষের জমিতে লোকজন নিয়ে গিয়ে চাষের বেবস্থা করা হয়েছে।

বিজেপি পরিচালিত ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর প্রধান ববিতা দোলাইয়ের স্বামী জানান এমন কোনও অভিযোগ আসেনি অভিযোগ এলে তার ব‍্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূলের সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল জানান এই অঞ্চলে বিজেপি দখল করার পর থেকে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালান হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube