ছয় জন বাংলাদেশি ও দুই ভারতীয় দাললকে গ্রেফতার করল পুলিশ

ফের ছয় জন বাংলাদেশি ও দুই ভারতীয় দাললকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। তিন মহিলা সহ ফের ছয় বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুলিশ। তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দুই ভারতীয় দালালকে। পুলিশ জানিয়েছে, ধৃত দালালদের নাম মিহির নাগ ও বাবাই দেবনাথ। বৃহস্পতিবার তাদের বাগদা থানার কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল কাশীপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করছিল ধৃতরা। তাদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। ভারতে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত ৮ জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube