আলুর জমি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ! নেপথ্যে কী?

গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল বাঁকুড়ায় । তবে বৃহস্পতিবারের এই ঘটনা পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই নৃশংস খুন তা তদন্ত করতে নেমেছে পুলিশ ।

গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুর থানার গৌর এলাকায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে । পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ । মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই স্বামীর বিরুদ্ধেই সন্দেহ তীব্র হয় মানসীর বাবার বাড়ির লোকজনের । তাঁদের দাবি, দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে । ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কোতলপুর থানার পুলিশ ।

এদিকে মৃতার শ্বশুরবাড়ির সদস্যরা অবশ্য এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ব এনেছেন । মৃতার শাশুড়ির দাবি, পুত্রবধূ অন্য এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন । সেই এই খুন করে থাকতে পারে । মৃতদেহ উদ্ধারের পর কোতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মৃতার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গৌর গ্রামের বাসিন্দা মানসী গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন । তাঁদের দু’টি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে । মানসীর বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ আনা হয়, প্রায়শঃই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত মানসীর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube