সন্দেশখালিতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসী মহিলাদের। তাদের মূলত দাবি শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ গ্রামের গরিব চাষীদের জমি কেড়ে নিয়ে মেছো ভেড়ি তৈরি করেছে। লিজের টাকা তিন বছর আটকে রেখেছে সে কারণেই অবিলম্বে শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। সেই দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলারা ঝাঁটা লাঠি বাস নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় গ্রেফতারের দাবিতে।
সন্দেশখালীর জেলিয়াখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।
এ ঘটনায় সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “সন্দেশখালিতে ব্যাপক দুষ্কৃতি তাণ্ডব চালিয়ে সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে বলব আপনারা শান্ত থাকুন । পাশাপাশি উত্তম সর্দার যে তিন বছরের লিজের টাকা চাষীদের দেয়নি সেটা কিন্তু স্বীকার করে নিলেন বিধায়ক সুকুমার মাহাতো,পাশাপাশি বলেন আমরা বলেছি তারা যদি অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে এসে দেখা করে তাহলে তাদের তিন বছরের লিজের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করে দেব।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

