আরাবুল গ্রেফতারের পর দিন ফের ভাঙড়ে উদ্ধার বোমা

আরাবুল ইসলাম গ্রেফতারের পর দিনই ভাঙ্গরে উদ্ধার হল বোমা। ভাঙ্গরের পোলেরহাট থানার পোলেরহাট হাই স্কুলের পাশে আবর্জনা স্তূপে উদ্ধার হল তাজা বোমা। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পেয়ে পোলেরহাট থানায় খবর দেয়। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসে। তবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। পাশেই হাইস্কুলে পরীক্ষার সেন্টার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যেও।

বৃহস্পতিবার রাতেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুলকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও। পুলিশ সূত্রে খবর, খুনের অভিযোগেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube