বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তৃণমূলের আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।পরের দিন সকালেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা!আইএসএফ তৃণমূলের মধ্যে ঝামেলা। উত্তেজনা প্রশমিত করতে পুলিশের লাঠিচার্জ বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলো তৃণমূল। আইএসএফের পতকা ছিঁড়ে ফেলে তৃণমূল পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ আইএসএফের। পাল্টা তৃণমূলের অভিযোগ আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের ঝামেল শুরু হলে উত্তর কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য আরাবুলকে রাতেই নিয়ে আসা হয়েছিল লালবাজারে। সেখানকার লকআপেই ছিলেন তিনি। পুলিশের একটি সূত্রের বক্তব্য, যে হেতু আরাবুলের মতো নেতার গ্রেফতারির ঘটনা ‘স্পর্শকাতর’, তাই তাঁকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে। শুক্রবার তাঁকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

