মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচাল করার চেষ্টা! হেয়ার স্ট্রিট থানায় এফ‌আই‌আর করল তৃণমূল পরিষদীয় দল

ফের হেয়ার স্ট্রিট থানায় এফ‌আই‌আর। এফ‌আইআর করল তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স বানচাল করার চেষ্টা করেছে কেউ। সেই অভিযোগেই এফ‌আইআর।

গতকাল মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে প্রেস কর্ণারে না গিয়ে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্ণারে আলাদা ব্যবস্থা করা হয়। বাজেট পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। মুখ্যমন্ত্রী তখন বেশকিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু তারপরেও বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স চালিয়ে যান।

এরপর বিধানসভার প্রেস কর্ণারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয়। এই ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফ‌আই‌আর করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা তদন্ত করে দেখার জন্য।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube