জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় খানিক স্বস্তি পেলেন লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী। শুক্রবার দিল্লি আদালত লালুর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা হেমা যাদব ও মিসা ভারতীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা অন্তর্বর্তী জামিন পেয়েছেন।
জমির বিনিময় চাকরি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকে শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। আর তখনই এই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় আদালত।
অন্তর্বর্তী জামিন পেলেন রাবড়ি দেবী। রেলের জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে দুই কন্যা মিসা ভারতী ও হেমা যাদবকেও জামিন দিয়েছে দিল্লির আদালত।
জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় লালুপ্রসাদ যাদবের পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে নোটিস জারি করে ইডি। রাবড়ি দেবী ও তাঁর দুই কন্যা ছাড়াও অমিত কাটওয়াল ও হৃদ্যানন্দ চৌধুরির নাম ছিল তদন্তকারী সংস্থার নোটিসে। ইডির চার্জশিটের ভিত্তিতেই দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে তলব করা হয় রাবড়ি ও তাঁর দুই কন্যাকে। শুক্রবারই তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময় তিনি জমির বিনিময়ে রেলে চাকরি দিতেন, অভিযোগ এমনই। ২০২২ সালের ১৮ মে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলায় দাবি করা হয়, এক বেসরকারি সংস্থার নামে সম্পত্তি কিনে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে সেই সম্পত্তি বাজারদরের থেকে কমে কিনে নিয়েছিলেন লালুর পরিবারের সদস্যরা। সেই মামলাতেই চার্জশিট পেশ করে ইডি। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে চলছে এই মামলার বিচার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

