লরি চালকের কেবিনের সিটের তলায় প্রচুর পরিমানে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ৬২ কেজি গাঁজা! গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে জঙ্গিপুরগামী একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করল সুতির আহিরণ ফাঁড়ির পুলিশ। লরির কেবিন থেকে ৬২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ঘিরে রীতিমতো সোরগোল পড়ে সুতি জাতীয় সড়ক চত্বর।
সুতির টোলপ্লাজার ও আহিরণ ব্রিজের মাঝামাঝি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ওপর আটক বহুমুল্যের গাঁজা । কাড়ি কাড়ি গাজা লরী তল্লাশি চালাতেই উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর রায় এবং তপন মণ্ডল নামে দুই গাঁজা পাচারকারিকে।আটক করা হয়েছে লরীটিকে।দুই ধৃতর বাড়ি মালদার গাজোল থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশ জানায় ধৃত ওই দুই গাঁজা কারবারি গাঁজা গুলি কোচবিহার থেকে বারাসাতের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানা পুলিশ হাতে নাতে ধরে ফেলে বহুমূল্যের প্রচুর পরিমাণ গাঁজা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

