খাস কলকাতায় নাবালিকাদের দিয়ে ম্যাসাজ করানোর টোপ দিয়ে চলছিল মধুচক্র! এই অভিযোগে পুলিশের জালে ধৃত ২ অভিযুক্ত ।
একটু বেশি টাকা খরচ করলেই ম্যাসাজ করবে নাবালিকারা । এমনই টোপ দিয়ই কাস্টমারদের টেনে নিয়ে আসত ম্যাসাজ পার্লারের নামে মধুচক্র চালানোর দুই মাথা । সূত্রের মারফত খবর পেয়ে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে দুই কিশোরী নাবালিকাকে উদ্ধার করেন লালবাজারের গোয়েন্দ বিভাগ । উদ্ধার করা হয়েছে আরও চার সাবালিকা তরুণীকেও ।
পুলিশ জানিয়েছে, এই ম্যাসাজ পার্লার তথা মধুচক্র থেকে ধৃত ২ মাথারা হচ্ছে পূর্ব কলকাতার নারকেলডাঙার বাসিন্দা বিন্দেশ্বর ঠাকুর ও উত্তর শহরতলির কামারহাটির বাসিন্দা শাহনওয়াজ হোসেন ওরফে নিখিল । তাদের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে । তারা বিভিন্নভাবে রাস্তায় পোস্টার দিয়ে বিজ্ঞাপন দিত ।
এছাড়াও এজেন্টের মাধ্যমেও ম্যাসাজ পার্লারে আসতে ইচ্ছুক, এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করত তাঁরা । একই সঙ্গে তারা চাকরির টোপ দিয়ে কলকাতা ও তার আশপাশের অঞ্চল থেকে নাবালিকা ও তরুণীদের নিয়ে আসত ম্যাসাজ পার্লারে, এমনটাও জানা যাচ্ছে । এখানে তাদের যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হত বলেও উঠছে অভিযোগ । বিজ্ঞাপনে যে খদ্দেররা সাড়া দিত, তাদের রাজাবাজার বা শিয়ালদহে আসতে বলা হত । সেখান থেকে রাজাবাজার হয়ে রাজা রামমোহন রায় রোডের ওই ম্যাসাজ পার্লারে নিয়ে যাওয়া হত ।
জানা গিয়েছে, খদ্দেরদের সামনে রাখা হত রেট চার্ট । বলা হত, নাবালিকাদের জন্য খরচ বেশি । কিন্তু কিছু খদ্দেরের যে নাবালিকারাই পছন্দের ছিল, তা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্তরা । খদ্দেরদের চাহিদা অনুযায়ী নাবালিকা বা তরুণীদের পার্লারের ভিতর থাকা অস্থায়ী ঘরে পাঠানো হত । সেখানেই বসত মধুচক্রের আসর ।
সূত্র মারফত খবর পেয়ে গোয়েন্দা পুলিশ আধিকারিকরা খদ্দের সেজে এজেন্টদের মাধ্যমে ওই পার্লারে পৌঁছন । এর পরই ভিতরে তল্লাশি চালিয়ে ৬ নাবালিকা ও তরুণীকে উদ্ধার করা হয় । কয়েকটি ঘর থেকে উদ্ধার হয় বহু আপত্তিকর বস্তু । পার্লারের ওই ম্যানেজার ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে চক্রের বাকি মাথা ও এজেন্টদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

