মাঘের শেষে ফের পারদ পতন

কিছুদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উধাও হয়েছিল শীতের আমেজ । তবে এবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মাঘের শেষে ফের নামবে তাপমাত্রা । হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে । তারপর ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে ।

রাজ্যের একাধিক জেলা সকালের দিকে ছিল কুয়াশার মোড়া । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশায় দাপট অব্যাহত । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত তিনদিন সামান্য কমবে তাপমাত্রা । শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, খুব জলদি বাংলা থেকে বিদায় নেবে শীত । ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে । আজ, বৃহস্পতিবার মোটের ওপর শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া । হালকা শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে । ১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত । ফাল্গুন মাস পড়তেই শীত শেষের সম্ভাবনা ।

আগামী ১০ ফেব্রুয়ারির পর থেকে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । গত দু’দিনে দক্ষিণবঙ্গে সামান্য কমেছে তাপমাত্রা । তবে দিনের বেলায় রীতিমতো ঘাম মুছতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে । এবছর আর শীতের দাপট ফিরবে না বললেই চলে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে । বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় । এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই । কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । এর পাশাপাশি ২ ডিগ্রি মতো কমবে তাপমাত্রা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube