বিনা অনুমতিতে স্কুলের গাছ কাটা নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের বচসা, এলাকায় উত্তেজনা । স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানালো প্রধান শিক্ষক ।
স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্বিচারে একের পর এক স্কুলের গাছ কাটা হয়েছে। অনুমতি নেওয়া হয়নি বন দফতরে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঘোজা কালিতলা এফ পি স্কুলের ঘটনা।
জানা গিয়েছে, ওই স্কুলের ১০ থেকে ১২ টি গাছ গতকাল স্কুল ছুটির পর কাটা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে গাছ গুলি কাটা দেখেন প্রধান শিক্ষক। একাংশের দাবি, তারা স্কুলের সঙ্গে কথা বলে পানীয় জলের প্রকল্প বসাতে গ্রামবাসীরা মিলে গাছ কেটেছে। অপর একংশের গ্রামবাসীর দাবি অন্যায় ভাবে কাউকে না জানিয়ে তৃণমূলের লোকেরা গাছ কেটেছে। যাকে কেন্দ্র করে স্কুলের সামনে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়।
যদিও এই গাছ কাটা প্রসঙ্গে পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জানিয়েছেন কোন অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে । স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানিয়েছেন ।
এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “তৃণমূলের চোরেরা গাছ বিক্রি করে দিয়েছে। তৃণমূলে চোরদের গ্রেফতার করা উচিত।”
এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস বলেন, “আর্সেনিক প্রবণ এলাকা সেই কারণে আর্সেনিক মুক্ত একটি পানীয় জলের প্রকল্প হচ্ছে । ওখানে সাধারণ মানুষ সেই কারণেই হয়ত বা গাছ কেটেছে । আমি অনুরোধ করব একটি গাছের বদলে তিনটি গাছ লাগাতে । আইনত অন্যায় হতে পারে সাধারণ মানুষের স্বার্থে এটা অন্যায় নয়।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

