কয়েকদিন আগেই মিটেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে যাওয়ার জন্য জলপথের উপরেই ভরসা করতে হয় পুণ্যার্থীদের। এবার মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার।
দক্ষিণ ২৪ পরগনায় মুড়িগঙ্গা নদীর উপর ১২০০ কোটি টাকা বরাদ্দ করে ‘গঙ্গাসাগর সেতু’ তৈরি করতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী তিন বছরের মধ্যে এই সেতু নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেতু নির্মাণের জন্য এই বাজেটে ২০০ কোটি বরাদ্দ করা হলো। আগামী তিন বছরে এই সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে, এই সেতু নির্মাণের ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজ হবে। পাশাপাশি, স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটনে জোয়ার আনতেও এই সেতু বিশেষ ভূমিকা পালন করবে। আগামী তিন বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই সেতু তৈরিতে ১২০০ কোটি টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

