রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা রাজ্যের তরফে । ২ লক্ষেরও বেশি মৎস্যজীবী সরকারি প্রকল্পের আওতাভুক্ত হবেন । বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির মৎসজীবীরা এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন। এদের মধ্যে আছেন পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণার মৎসজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মৎস্যজীবীদের জন্য ‘সমুদ্র সাথী’ প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই সুবিধাভুক্ত প্রত্যেক মৎস্যজীবী ৫০০০ টাকা করে পাবেন।
রাজ্য বাজেটে মৎসজীবীদের জন্য বড় ঘোষণা। ২ লক্ষের বেশি মৎসজীবী এই প্রকল্পের সুবিধা পাবেন। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির মৎসজীবীরা এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন। লোকসভা নির্বাচনের আগে একগুচ্ছ ভাতায় অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি চালু করলেন নয়া প্রকল্প। তার মধ্যে একটা ‘সমুদ্র সাথী’। মৎসজীবীরা যারা সমুদ্রে প্রতিকূল অবস্থায় মাছ ধরতে যান তাঁদের জীবিকার সহায়তায় ৫০০০ টাকা দেওয়া হবে। এতে ২ লক্ষের বেশি মৎসজীবীরা উপকৃত হবেন। এপ্রিল থেকে জুন মাসে মাছ ধরায় নিশেশ থাকে। এই সময়ে আর্থিক সঙ্কটে পড়তে হয় তাঁদের। তাই ওই দু’মাস প্রতিবছর পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

