রাজ্য বাজেটে নতুন চমক ‘কর্মশ্রী’, ১০০ দিনের পাল্টা জবাবে ৫০ দিনের প্রকল্প

১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ-কেন্দ্র সংঘাত চরমে। বকেয়া আদায়ে চলতি মাসেই ধরনা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝে রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্যও সরকার। একশো দিনের কাজের পাল্টা চালু করা হচ্ছে ‘কর্মশ্রী’ প্রকল্প। একশো দিনের কাজের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।

জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজ নিশ্চিত করতে রাজ্য় সরকারের নতুন প্রকল্প ‘কর্মশ্রী’। বৃহস্পতিবার বাজেটে জানান হল ১০০ দিনের প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করায় বহু শ্রমিক তাঁদের ন্যয্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা থেকে বেরোতেই জবকার্ড হোল্ডারদের অন্তত ৫০ দিনের কাজ নিশ্চিত করছে রাজ্য সরকার। চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্প শুরু হবে। এই খাতে চলতি অর্থবর্ষে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। রাজ্য বাজেটেও জবকার্ড হোল্ডারদের জন্য এই বিকল্প চিন্তার প্রতিফলন দেখা গেল। চালু হল কর্মশ্রী প্রকল্প।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube