স্ত্রীকে খুন করার অভিযোগে এবার যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর । ঘটনাটি পুরুলিয়ার মফস্বল থানার জলেশ্বর গ্রামের । বৃহস্পতিবার বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন; যার অনাদায়ে ছ’মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয় তাঁকে ।
অভিযোগ উঠেছিল বিয়ের কয়েক মাস পর থেকেই মেয়ে রাজিয়া খাতুনকে অতিরিক্ত পনের দাবিতে অত্যাচার করত তাঁর শ্বশুরবাড়ির লোকজন । গৃহ বধূর বাবার বাড়ি আদ্রা থানার লোয়ার বেনিয়াশল গ্রামের । ২ ০১৫ সালের ৩১শে মার্চ পুরুলিয়ার মফস্বল থানায় মৃত মহিলার মা ফরিয়াল বেগম লিখিত অভিযোগ জানান । লিখিত অভিযোগে জানান মেয়ের স্বামী মহম্মদ এহসান, ভাসুর বাবলু, শ্বাশুড়ী মানা বিবি সহ ৮জনের বিরুদ্ধে ।
গত ২৯ শে মার্চ ২০১৫ রাত্রি বেলায় খুন করার অভিযোগ করেন তিনি । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 498A/302/304B/34 IPC ধারায় মামলা রুজু হয় । এই মামলায় গ্রেফতার করা হয় স্বামী,ভাসুর ও এক নন্দাইকেও । তদন্ত শেষ করে ২০১৬ সালের ২১ জুলাই চার্জশিট দাখিল করে পুলিশ ।
গতকাল জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা ৩য় কোর্ট মৃতার স্বামী মহম্মদ এহসানকে বধূ নির্যাতন ও খুনের দায়ে দোষী সাব্যস্ত করে । আজ বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছমাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

