রাজ্যও বাজেটে বৃহস্পতিবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় ঘোষণা শোনাল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এই খাতে ১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যও সরকার। পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। এতদিন পর্যন্ত ১০ শতাংশ সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এত দিন সিভিক ভলান্টিয়ারদের জন্য পুলিশে ১০ শতাংশ চাকরি সংরক্ষিত ছিল। এখন সেই সুযোগ আরও বৃদ্ধি পেল। রাজ্য পুলিশে ২০ শতাংশ চাকরি সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হল। সেখানেই এই ঘোষণা।
২০২৪এর শুরুতেই রাজ্যও সরকারের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা বলা হয়েছিল। এখন থেকে ৫৩০০ টাকা করে বোনাস পাবেন সিভিক ভলান্টিয়াররা। এর আগে ২০০০ টাকা বোনাস পেতেন তাঁরা। যাঁরা পুজোয় ২০০০ টাকা বোনাস পেয়েছেন, তাঁর ২০২২-২৩ অর্থবর্ষে আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন। যাঁরা ৫,৩০০ টাকা পেয়েছিলেন, তাঁরা ওই অর্থবর্ষে আর কিছু পাবেন না। এ বার তাঁদের ভাতাও বৃদ্ধি করা হল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

