উপভোক্তারা বাংলাদেশে, তাঁদের রেশন তুলছেন ভাই!

রেশন দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় হয়ে চলেছে তখনই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা । দুই উপভোক্তাই থাকেন বাংলাদেশে কিন্তু তাঁদের নাম করে রেশন তুলে চলেছেন তাঁদের ভাই, অনিমেষ মণ্ডল । বৃহস্পতিবারের এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এবার হাতেনাতে ধরল গাইঘাটা খাদ্য দপ্তরের আধিকারিক ।

উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব চক্রবর্তী সূত্র মারফত খবর পান দোগাছিয়ার বাসিন্দা অনিমেষ মন্ডলের দুই দাদা মণিলাল মন্ডল ও সুকান্ত মন্ডল বাংলাদেশের বরিশালে থাকেন । তাঁরা শেষ ২ বছর ভারতে আসেননি, অথচ তাঁদের রেশন তুলেছেন তাঁদের ভাই অনিমেষ মন্ডল ।

আজ, বৃহস্পতিবার দোগাছিয়ায় অনিমেষ মণ্ডলের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি প্রাথমিকভাবে খাদ্য দফতরের আধিকারিককে ভুল তথ্য দিয়েছিলেন বলে শোনা যায় । এদিনের জেরায় তিনি জানান, তাঁর দাদারা ভিন রাজ্যে থাকে । পরবর্তীতে আধিকারিকের জেরার মুখে তিনি স্বীকার করে জানান তাঁর দুই দাদা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে থাকেন । তাঁদের আধার কার্ড রয়েছে, তা থেকেই রেশন কার্ড হয়ে গিয়েছিল । পরবর্তীতে আধিকারিকের কাছে তিনি ভুল স্বীকারও করেন । এই বিষয়ে অনিমেষ মন্ডল জানান, উপভোক্তারা তাঁর পরিবারের সদস্য; সেই কারণেই তিনি রেশন তুলেছেন । তিনি ভুল করেছেন বলেো মেনে নেন এদিন ।

এই বিষয়ে গাইঘাটা ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব চক্রবর্তী জানান, “আমরা তথ্য পেয়ে অনিমেষ মণ্ডলের বাড়িতে গিয়ে জানতে পেরেছি তাঁর দুই দাদা বাংলাদেশে থাকেন কিন্তু তিনি এখানে রেশন তোলেন । আমরা প্রশাসনিক পদক্ষেপ করবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি । এবং দু’টি রেশন কার্ড অবিলম্বে যাতে ব্লক করা যায় সেই ব্যবস্থা করছি” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube