৫০,০০০ টাকা করে ঋণ দেওয়ার নামে শতাধিক মহিলার সঙ্গে প্রতারণা করার অভিযোগ প্রকাশ্যে এল । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের ।
এই ঘটনায় জানা যায়, প্রত্যেকের কাছ থেকে ২৬৫০ টাকা করে হাতানোর অভিযোগ ওঠে কয়েকজন মহিলার বিরুদ্ধে । ক্যানিং সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ব্যাক্তিগতভাবে ৫০০০০ টাকা করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যায় ।
এই ঋণ দেওয়ার জন্য প্রত্যেককে প্রসেসিং ফি বাবদ ২৬৫০ টাকা করে দেওয়ার কথা বলা হয় । সেই টাকা প্রায় শতাধিক মহিলার কাছ থেকে নেওয়া হয় বলে খবর । অভিযোগ ওঠে, কয়েক লক্ষ টাকা এভাবেই প্রতারণা করে হাতিয়ে নেওয়া হয় মহিলাদের কাছে থেকে । টাকা হাতানো হয় আশা আলো ক্ষুদ্র ঋণদানকারি সংস্থার নামে ।
এরপর যেদিন লোনের টাকা দেওয়ার কথা ছিল সেদিনই পালিয়ে যায় অভিযুক্তরা । এ বিষয়ে বৃহস্পতিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

