রাতের অন্ধকারে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উলুবেড়িয়ায় । জানা যায় বুধবার রাতে উলুবেড়িয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নিজের জামাই বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই নাবালিকা ।
অভিযোগ উঠছে, জামাইবাবুর সঙ্গে দেখা করার পর রেল লাইন ধরে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে । ঘটনায় ওই নাবালিকা আহত হয়ে অচৈতন্য অবস্থায় রেল লাইনের ধারে পড়ে থাকে । ঘন্টাখানেক পর নাবালিকার জ্ঞান ফেরার পর সে বাড়ি গিয়ে সব ঘটনা খুলে বলে । রাতেই নাবালিকাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন ছিল, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফেরে ।
এই ঘটনার পরেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন এসআরপি খড়গপুরের ভারপ্রাপ্ত আধিকারিক, হাওড়া জেলা গ্রামীণ পুলিস সুপার সহ পুলিস আধিকারিকরা । পুলিশ আধিকারিকরা জানান ঘটনায় গণধর্ষণের মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে IPC 376 D (গণধর্ষণ) ধারায় মামলা রুজু করা হয়েছে ।পাষাপাশি জানা যায় এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

