বিধানসভায় রাজ্য বাজেট পেশ

বৃহস্পতিবার বিধানসভায় দুপুর তিনটে নাগাদ রাজ্য বাজেট পেশ করছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার, পড়ুয়া ঋণ-কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্যের সরকার। ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার সেরকম কোনও সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করে কি না, নজর থাকবে সেই দিকে।

বাজেট শুরুর প্রথমেই হট্টগোল বিধানসভায়

বাজেট পড়ার প্রথমেই ছন্দপতন। স্পিকার ঘোষণা করেন রাজ্য সংগীত হবে। সবাই উঠে দাঁড়ালেও বসে থাকে শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টি বিধায়করা। এর পরেই জাতীয় সংগীত করতে শুরু করে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা ।

লক্ষ্মীর ভান্ডার

বাজেটে রাজ্যও সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্যও সরকার । বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ । ৫০০ থেকে বেড়ে হল ১০০০ টাকা । চোখ থাকবে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দের উপরে। আতশকাচের তলায় থাকবে পুঞ্জীভূত ঋণ এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিএসডিপি) নিরিখে রাজকোষ ঘাটতির পরিমাণও। মোটের উপরে, বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই রাজ্য বাজেটের (২০২৪-২৫ অর্থবর্ষের) বড় চ্যালেঞ্জ। লক্ষীর ভান্ডার প্রকল্পে এসসি ও এসটি দের জন্য ১০০০ থেক বেড়ে হলো ১২০০ টাকা প্রতি মাস। সাধারন মহিলাদের ভাতা ৫০০ থেকে বেড়ে হলো ১০০০। বড় ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের ।

জব কার্ড

একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডাদের বকেয়া মেটানোর জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হলো। প্রত্যেক জব কার্ড হোল্ডাদের অন্তত ৫০ দিন কাজ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা।

আবাস যোজনা

আবাস যোজনার টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করবো। তারপরও কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার এই বিষয়টি বিবেচনা করবে বলে বাজেট ঘোষণায় বললেন চন্দ্রিমা ।

ভাতা বৃদ্ধি

সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের বেতন বাড়ানো হচ্ছে। ১০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা । এই সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো।

ডি এ নিয়ে ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডি এ র ঘোষণা বাজেটে । লোকসভার আগে ফের ডি এ নিয়ে ঘোষণা বাজেটে । কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ । ২০২৪ সালের মে মাস থেকে এই নয়া ৪% ডিএ লাগু হবে।

কর্মশ্রী ঘোষণা

কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা ৫০ দিনের কাজের প্রকল্প রাজ্যও সরকারের । ৫০ দিনের কাজের প্রকল্পের নাম ‘কর্মশ্রী’। নতুন বছরের মে মাস থেকে কার্যকর হবে এই প্রকল্প ।

মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প ‘সমুদ্র সাথী’

যুবক যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলোতে সমস্ত খালিপদ পূরণ করার জন্য ৫ লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দক্ষিণ ২৪ পরগনায় মুড়িগঙ্গা নদীর উপর ১২০০ কোটি টাকা ব্যয়ে “গঙ্গাসাগর সেতু” নির্মানের সিদ্ধান্ত। এর জন্য এই বাজেটে ২০০ কোটি বরাদ্দ করা হল। আগামী তিন বছরে এই সেতু নির্মাণ করবে রাজ্য সরকার।

নজরে একশো দিনের কাজের বকেয়া টাকা

একশো দিনের কাজে এক বছরেরও বেশি কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকার মোকাবিলায় তার শ্রমিকদের (মূলত অদক্ষ) বকেয়া মজুরি রাজ্যই দেবে বলে ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মিলিয়ে অদক্ষ শ্রমিকদের পাওনা মেটাতেই লাগবে অন্তত ৩০০০ কোটি টাকা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube