অমৃত ভারত প্রকল্পে অমৃত স্টেশন তৈরি করবার জন্য ভারতীয় রেল অনেক দিন আগে থেকেই কাজ শুরু করেছে। বৃহস্পতিবার পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার ডিআরএমকে সঙ্গে নিয়ে শিয়ালদহ বনগাঁ শাখায় বেশ কতগুলো স্টেশন পরিদর্শন করেন।
শিয়ালদহ বনগাঁ শাখায় ইতিমধ্যে বনগাঁ, চাঁদপাড়া, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম অমৃত স্টেশন হওয়ার জন্য জোর কদমে কাজ শুরু হয়েছে। অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার পূর্ব রেলওয়ে মনে করছেন যে মার্চ মাসের মধ্যেই অনেকটা কাজই এগিয়ে যাবে। শিয়ালদহ ডিভিশনে মোট ১৭টি অমৃত স্টেশন হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে।
চলমান সিঁড়ি আর সিসিটিভি ক্যামেরা এরকম আরও আধুনিক মোড়কে মুড়ে ফেলা হবে এই মডেল স্টেশনগুলোকে। যাত্রী সুবিধা অনেক বাড়বে। বারাসাত স্টেশনে আলাদা করে পার্কিং করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

