রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য বাড়ান হল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ ভাতা। এবার থেকে আর ৫০০ নয়, তার দ্বিগুণ পাবেন লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা মহিলারা। অর্থাৎ ১০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।
লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। মহিলাদের মানোন্নয়নের জন্য বাড়ানো হল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। লক্ষীর ভান্ডার প্রকল্পে এসসি ও এসটি দের জন্য ১০০০ থেক বেড়ে হলো ১২০০ টাকা প্রতি মাস। সাধারন মহিলাদের ভাতা ৫০০ থেকে বেড়ে হলো ১০০০। বড় ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যর।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। এ বার ২০২৪ লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। উপভোক্তারা মে মাস থেকে এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

