রাজ্যের জেল গুলোতে অমানবিক পরিস্থিতি। মহিলা বন্দিরা জেলের ভিতরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। মহিলা জেলে পুরুষ প্রবেশ অবাধ । কোনও পুরুষ যাতে মহিলা জেলে প্রবেশ না করতে পারেন, এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল আদালত বান্ধব আইনজীবী।
এই ঘটনা শুনে প্রধান বিচারপতি বলেন “খুব মারাত্মক বিষয়।” জেলে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বহু মহিলা বন্দি। এর জেরে প্রায় ১৯৬ জন শিশুর জন্ম হয় বেশ কয়েক বছরে। রাজ্যের বিভিন্ন জেলে ১৯৬ জন এমন শিশু আছে বলে অভিযোগ আইনজীবীর।
কলকাতা হাইকোর্টে আইনজীবী তাপস কুমার ভঞ্জকে নিযুক্ত করা হয় সুপ্রিমকোর্টের একটি মামলার নির্দেশ কার্যকর করতে। রাজ্যের কারা বিভাগের আইজি-র সঙ্গে আইনজীবী তাপস কুমার ভঞ্জ রাজ্যের বিভিন্ন জেল প্রদর্শন করেছেন ।
এর পর তিনি বৃহস্পতিবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

