‘বহিরাগত পরিযায়ী লকেট!” শ্রীরামপুরে এমনই পোস্টার লকেটকে নিয়ে

নিউজটাইম ওয়েবডেস্ক : লোকসভা নির্বাচন প্রায় চলেই এসেছে। এই অবস্থায় কোন দল কাকে প্রার্থী করবে তা নিয়ে চলছে আলোচনা, বৈঠক । ২০১৯-এ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভায় জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় । এইবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টার পড়ল লকেটের বিরুদ্ধে । পোস্টারে লেখা রয়েছে,” কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।” এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।” যদিও কে এই ধরনের পোস্টার ফেলেছে তা এখনও সঠিক জানা না গেলেও বিজেপির দাবি তৃণমূলের চক্রান্ত, যদিও তৃণমূল তা অস্বীকার করেছে ।

জেলা তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছে অভিযোগ । তৃণমূলের হুগলি জেলার সহ-সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন,” শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপির নাম দিয়ে পোস্টার পড়েছে শুনলাম। বাংলায় ৪২টাই তৃণমূল জিতবে, কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এ বার পাঁচ লাখ ভোটে হারবেন লকেট, তাই শ্রীরামপুর পালাচ্ছেন! ৪২টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে।”

এই পোস্টার সংক্রান্ত বিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন,”লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের নেতারা দূর্নীতিতে ডুবে আছেন। সে দিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে। এ সব করে লাভ হবে না। বিজেপি ৪০০ আসন নিয়ে আবার সরকার গড়বে। নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হবেন।”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube