আর.জি.কর-এ দুর্নীতির অভিযোগে মামলা সুকান্ত মজুমদারের, খারিজ করল হাইকোর্ট

আর.জি.কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুকান্ত মজুমদার। সেই মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দায়ের করা মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আর্থিক তছরূপ, প্রিন্সিপালের ভূমিকা, হাসপাতালে মৃত দেহের অপব্যবহার সহ একাধিক ইস্যুতে দায়ের হয় জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মামলা করেন সুকান্ত মজুমদার ।

আর.জি.কর মেডিক্যাল কলেজ দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছে এবং সেখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাবতীয় দুর্নীতির পরেও তার পোস্টে বারবার বদলি হওয়ার পরেও ফিরে আসছেন, এই অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

যাবতীয় আবেদনের মধ্যে একটি মামলা তুলে নিতে চান সুকান্তর আইনজীবী। প্রধান বিচারপতি জানিয়ে দেন একটি আবেদন আলাদা করে বাদ দেওয়া হবেনা। তাই মামলা খারিজ করা হল নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নতুন করে আবেদন করতে পারবেন মামলকারী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube